Posts

Dr.ChanchalKumar Mondal

লোভের ক্ষুধা
চঞ্চলকুমার মণ্ডল
ক্ষুধার কোন ধর্ম নেই,নেই কোন জাতপাত;
ফোটা শিউলির বোঁটায় খোঁজে তপ্ত সাদা ভাত।
ক্ষুধা বোঝে না মান- অপমান,ক্ষুধা বড় প্রতারক;
জঠর ক্ষুধার বড় শত্রু জ্বালাময়ী অম্ল-ক্ষারক।
ক্ষুধায় খরিশ সর্প ও নাকি খেয়ে ফেলে ডিম- ছানা!
ক্ষুধার চেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর নেই তো কারুর জানা।

লোভের ক্ষুধার আগুন চোখ বিধ্বংসী প্রায়;
বোঝেনা সম্পর্ক লোভের ক্ষুধা কাক কাকের মাংস খায়।
আরো চাই! আরো চাই! লোভ ভীষণ ক্ষুধাতুর;
সম্পর্কের সুতো ছিঁড়ে লোভের ক্ষুধা হয় মুচির কুকুর!
লোভের ক্ষুধার কাছে নাড়ীর যোগ ও ফেলে ছেঁটে;
কুকুর হয়ে কুকুরের মাংস খায় কামড়ে,ছিঁড়ে,কেটে!
লোভের হাঙর ক্ষুধা দেখেছি আমারই অগ্রজের চোখে;
সব শুষে খেয়েও ভেঙে পড়তে দেখিনি এতটুকুও পিতৃশোকে!
যে শোক- সন্ত্বাপে স্বয়ং প্রকৃতি ও অশ্রু হয়ে ঝরে;
আসলে লোভের ক্ষুধার কাছে বিবেক- মনুষ্যত্ব যায় মরে।
পড়েছে ভেঙে স্বয়ং খুল্লতাত ভীষণ ভাতৃবিয়োগের শোকে;
অথচ,লোভের ক্ষুধা চির জাগ্রত আমারই অগ্রজের মুখে- চোখে!!

Labels: কবিতা


Source: অনলাইন সাহিত্য বিষয়ক ই-পত্রিকা

Post a Comment

© ‧ Article and Story. All rights reserved. Developed by Jago Desain