Posts

Kashfia Nahian

গল্প- ব্ল্যাক রোজ
লেখক- কাশফিয়া নাহিয়ান

এটা তোমার করা উচিত হয়নি...
কেন?কি হলো...
কালো গোলাপ ঘরে রাখতে নেই..এটা অশুভ
অনিক... প্লিজ... এসব তুমি বিশ্বাস করো?বাই দা ওয়ে...ওটা কালো গোলাপ নয়... এক্সক্লুসিভ ব্ল্যাক রোজ...
তোমার এসব ছেলেমানুষী সত্যিই নেওয়া যায় না...
রাগ করে চলে গেলো অনিক।তনিমার মনটা খারাপ হয়ে গেলো।সে কখনো ভাবেনি অনিক এভাবে রিয়্যাক্ট করবে...আসলে স্ত্রীর প্রশংসা স্বামীরা একদম করতে চায় না...ডিসগাসটিং
গভীর রাত। চারদিক নিস্তব্ধ। হঠাৎ এক আওয়াজে ঘুম ভেঙ্গে যায় তনিমার...কোথা থেকে আওয়াজ আসছে...অনিক গভীর ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে গেলো তনিমা..আজ ভরা পূর্ণিমা...ব্ল্যাক রোজটাকে কি সুন্দর লাগছে! মনে হচ্ছে তনিমাকে হাতছানি দিয়ে ডাকছে... গুণগুণ করে গান গাইছে...যা!তা আবার হয় নাকি?এক মিষ্টি গন্ধ নাকে এলো তনিমার...এক মাদকতায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে সে... ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে সে...
সকালে ঘুম থেকে উঠে অনিক তনিমাকে কোথাও খুঁজে পেলো না... শুধু বাগানে এসে দেখলো সেখানে ফুটে আছে দুটো ব্ল্যাক রোজ...

Labels: গল্প


Source: অনলাইন সাহিত্য বিষয়ক ই-পত্রিকা

Post a Comment

© ‧ Article and Story. All rights reserved. Developed by Jago Desain