Posts

Uttam Ghosh

শহুরে জোছনায় নদীর ঢেউ নেই, কাশবনের দোলা নেই, শিশিরভেজা ঘাস নেই। আছে কংক্রিটের ছাদ, দূরের গাড়ির শব্দ আর জানালার ফাঁকে জেগে থাকা কিছু একাকী মানুষ। সেই মানুষগুলোর মনের ভেতরেই হয়তো জমে থাকে হারিয়ে যাওয়া গ্রামের উঠোন, শৈশবের রাত, প্রিয় মুখ আর পুরোনো কোনো অপেক্ষা।
কতদিন আমার চাঁদ দেখি না।
২৯/০৯/২৬

Labels: সৃজনশীল লেখা


Source: অনলাইন সাহিত্য বিষয়ক ই-পত্রিকা

Post a Comment

© ‧ Article and Story. All rights reserved. Developed by Jago Desain