Posts

Ziaur Rahaman shilon

আহার শেষে তিনটি পাতা

~~ জিয়াউর রহমান শিলন

সবুজ পাতায় লুকিয়ে আছে জীবনমুখী কথা,
রোদের আলোয় অঙ্গ দোলায়, নাড়ায় সুবাস মাথা।
এক চামচ তার রসের ছোঁয়ায় কফ-কাশি দূর ধায়,
মানসিক চাপ হালকা হয়ে শান্ত বাতাস পায়।
কেউবা আবার ঠাট্টা করে বলবে হেসে ভাই—
\"তিনটে করে পাতা খেলে গাছেই পাতা নাই!
ডাক্তার-ওষুধ বৃথা তবে? মিলবে কিসের ফল?\"
তর্কে তারা নামবে পথে, উস্কে দিয়ে বল।
উত্তর তার স্পষ্ট অতি— শোনো হে গুণীজন,
ডাক্তারি তো জীবন বাঁচায়, এটি প্রাত্যহিক পথ্য-মন!
প্রতিরোধের বর্ম গড়ে, রোগ ছোঁবে না গায়,
তাই বলে কি আধুনিক ওই চিকিৎসা বাদ যায়?
অসুখ হলে চিকিৎসকের দ্বারে যেতেই হবে,
বিজ্ঞান আর ভেষজ দুটিই শ্রদ্ধায় রবে।
নালিশ-বিবাদ শিকেয় তুলে শান্ত মনে ভাবো,
প্রকৃতির এই সহজ দানে সুস্থ জীবন পাবো।
যার মনে ধরে গ্রহণ করুন, জ্ঞান-বুদ্ধি তো আছে,
প্রকৃতির এই ছোট্ট উপহার পরম বর হয়ে বাঁচে।
আঙিনা আর টবের মাঝে লাগান আরও কিছু গাছ,
সবুজ ছায়ায় জীবন পাক সুস্থ থাকার আশ্বাস।
ভারী কোনো আহার শেষে খাও যদি পাতা তিনটি,
হজম হবে চটজলদি, ঘুচবে ব্যাকুলান্তি।
সুগার থাকে নিয়ন্ত্রণে, পেটে আসবে না অম্বল,
তুলসী পাতার সহজ ছোঁয়ায় মিলবে সুফল জল!

Labels: কবিতা


Source: অনলাইন সাহিত্য বিষয়ক ই-পত্রিকা

Post a Comment

© ‧ Article and Story. All rights reserved. Developed by Jago Desain